PRIVACY POLICY
গোপনীয়তা নীতি
OROOZO আপনার তথ্য শুধু অর্ডার পৌঁছাতে আর সেবা ভালো করতে ব্যবহার করে। কোনো তথ্য বিক্রি করি না।
সর্বশেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬
কী তথ্য রাখি
- অর্ডারের সময় দেওয়া নাম, ফোন নম্বর, ঠিকানা আর কী কিনেছেন।
- চেকআউটে নম্বর লিখে অর্ডার শেষ না করলে, ফোন করে সাহায্য করার জন্য সেটি ৯০ দিন রাখা হয়।
- SMS কোড শুধু যাচাইয়ের জন্য, কাজ শেষে মুছে যায়।
কারা দেখতে পায়
- কুরিয়ার: পার্সেল পৌঁছাতে নাম, ফোন আর ঠিকানা।
- SMS সেবা: কোড পাঠাতে ফোন নম্বর।
- Meta, Google, TikTok: বিজ্ঞাপন কতটা কাজ করছে মাপতে — নম্বর এমনভাবে বদলে (hash) পাঠানো হয় যে পড়া যায় না।
কুকি
ব্যাগে কী আছে মনে রাখতে কুকি লাগে। বিজ্ঞাপন মাপার কুকি নিতে না চাইলে সাইটের নিচের নোটিশে "শুধু দরকারি" বাছুন।
আপনার অধিকার
আপনার তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে দিতে ডেটা রিকোয়েস্ট পাতায় লিখুন, বা WhatsApp (01837-560623) বা হেল্পলাইনে (09658-427049) জানান। ৭ দিনের মধ্যে করে দেবো; শুধু আইন অনুযায়ী যতদিন হিসাব রাখতে হয়, ততদিন অর্ডারের হিসাব থাকে।
আরও কিছু জানতে চান?
WhatsApp-এ লিখুন বা কল করুন — আমাদের টিম সাহায্য করবে।